শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা ৩-১ সেটে বিমান বাহিনীকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়। একই ব্যবধানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) হারিয়ে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে পানি উন্নয়ন বোর্ড।
টুর্নামেন্টজুড়ে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের জন্য সেনাবাহিনীর সিফাত হোসেন সেরা খেলোয়াড় ও সেরা অপোজিট অ্যাটাকার নির্বাচিত হন। এছাড়া সেনাবাহিনীর আশিকুজ্জামান সেরা সেটার এবং আবদুল হাকিম সেরা লিবারু হওয়ার গৌরব অর্জন করেন। বিমান বাহিনীর পারভেজ মোশাররফ সেরা মিডেল ব্লকার এবং পিডিবির মাজহারুল ইসলাম সেরা আউট সাইড অ্যাটাকার নির্বাচিত হয়েছেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রিপোর্টারের নাম 






















