ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গ্রামবাংলার অর্থনীতিতে নতুন গতি: রেমিট্যান্স প্রবাহে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

দেশের অর্থনীতির প্রধান মেরুদণ্ড প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এতদিন এই অর্থের বড় একটি অংশ অনানুষ্ঠানিক পথে আসায় জাতীয় অর্থনীতি তার পূর্ণ সুফল পাচ্ছিল না। তবে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক এই চিত্র আমূল বদলে দিয়েছে। সারা দেশে বিস্তৃত ১,১২০টি আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে গেছে একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ২,৭২০ কোটি টাকার রেমিট্যান্স বিতরণ করেছে, যার সিংহভাগ সরাসরি গ্রাহকের হিসাবে জমা হয়েছে। এতে অর্থের নিরাপত্তা যেমন বেড়েছে, তেমনি প্রবাসী পরিবারগুলোর সঞ্চয়ের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। এছাড়া ‘স্বাবলম্বী’ প্রকল্পের আওতায় রেমিট্যান্স গ্রাহকদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগও প্রশংসিত হচ্ছে। এটি শুধু ব্যাংকিং সেবাই নয়, গ্রামীণ জনপদে আর্থিক অন্তর্ভুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অমান্য করলে বিএনপি বিশ্বাসঘাতক হবে: নেজামে ইসলাম পার্টি

গ্রামবাংলার অর্থনীতিতে নতুন গতি: রেমিট্যান্স প্রবাহে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

আপডেট সময় : ০৭:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬