ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

খুলনা অঞ্চলজুড়ে গত কয়েকদিন ধরে চলমান মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অসহনীয় গরমের মধ্যে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। শ্রমজীবী থেকে শুরু করে ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষই এখন চরম সংকটের মুখে পড়েছেন।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্যমতে, চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় খুলনা বিভাগে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দিন-রাত মিলিয়ে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এই দীর্ঘ লোডশেডিংয়ের ফলে একদিকে ব্যবসায়ী ও উদ্যোক্তারা লোকসানের মুখে পড়ছেন, অন্যদিকে তীব্র গরমে শিশু ও বয়স্করা পানিবাহিতসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হচ্ছেন। এছাড়া চলমান এসএসসি পরীক্ষার্থীরাও পড়াশোনায় মারাত্মক বিঘ্নের শিকার হচ্ছে। জ্বালানি সংকটের অজুহাতে পরিবহন ভাড়ায় অস্থিরতা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পুঁজিবাজারের পথিকৃৎ ইয়াওয়ার সাঈদ আর নেই

তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন

আপডেট সময় : ১১:৫০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬