ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আটক ৩

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের একাধিক সদস্য। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে দুই উপ-পরিদর্শক (এসআই) সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সদস্যরা সারিকাইত এলাকায় মাদকবিরোধী অভিযানে যান। সেখানে পৌঁছে স্থানীয় রাজনৈতিক দলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ এবং মান্না নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান তারা। একপর্যায়ে স্থানীয় মাদকচক্র ও তাদের সহযোগীরা পুলিশের ওপর দায় চাপিয়ে সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। প্রায় ৫০-৬০ জনের একটি দল পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখলে এসআই আপেল ও এসআই নূর মোহাম্মদ আহত হন।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এই ঘটনায় ফাহিম, তাহিন ও নিলয় নামে তিনজনকে আটক করেছে পুলিশ। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও রাশিয়ার তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ছাড় আর বাড়বে না

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আটক ৩

আপডেট সময় : ০৬:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬