ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ময়ূর নদী রক্ষায় খুলনায় ভেলা বাইচ প্রতিযোগিতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দখল ও দূষণমুক্ত করে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে খুলনার ময়ূর নদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ভেলা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

কেসিসি প্রশাসক বলেন, ‘খুলনাকে বাঁচাতে এবং একটি সুস্থ নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদীকে বাঁচানো অপরিহার্য। সকলের সহযোগিতায় এই নদীকে বাঁচিয়ে তুলতে হবে, যাতে নগরবাসী বিনোদনের সুযোগ পায় এবং নগর পর্যটনের বিকাশ ঘটে। যারা এই নদীতে অবৈধভাবে দখল করে রেখেছে বা বাঁধ নির্মাণ করেছে, তাদের সকল বাধা অপসারণ করা হবে।’ এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিল খুলনা সিটি কর্পোরেশন, নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সমাজ ও পরিবেশ উন্নয়নে একটি গবেষণামূলক আন্দোলন (সিয়াম), হেলদি সিটি ফোরাম, অ্যাকটিভ সিটিজেন প্লাটফর্ম, আব্বাস উদ্দিন একাডেমি, বিডিক্লিনকসহ বিভিন্ন সংস্থা। ভেলা বাইচে ১৬টি দল অংশ নেয় এবং প্রতিযোগিতায় মনিরুল প্রথম, অহিদুল দ্বিতীয় ও আলামিন শেখ তৃতীয় স্থান অধিকার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পুঁজিবাজারের পথিকৃৎ ইয়াওয়ার সাঈদ আর নেই

ময়ূর নদী রক্ষায় খুলনায় ভেলা বাইচ প্রতিযোগিতা

আপডেট সময় : ১১:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬