ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মহাসড়কের পাশে অবৈধ পাথর ভাঙার কারখানা: পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ ঘেঁষে অনুমোদন ছাড়াই ‘আল-মদিনা ওয়াশ প্ল্যান’ নামে একটি প্রতিষ্ঠান অবৈধভাবে পাথর ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে। এই কর্মকাণ্ডের ফলে মহাসড়কের সংলগ্ন ঘরবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো শব্দদূষণ ও পরিবেশ দূষণের শিকার হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়ক ঘেঁষে কোনো নিয়ম-নীতি ছাড়াই পাথর ভাঙার কাজ চলছে। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্রও নেই। দিনে-রাতে অবিরাম চলতে থাকা এই কাজে সৃষ্ট শব্দদূষণ এবং ধুলাবালুতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমিকদেরও স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, মেশিনের তীব্র শব্দ এবং ধুলাবালুতে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তারা এই কারখানাটিকে উন্মুক্ত কোনো স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

আল মদিনা ওয়াশ প্ল্যান-এর স্বত্বাধিকারী সুমন খান জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এখানে পাথর ভাঙার কাজ করছেন এবং ট্রেড লাইসেন্স করা আছে। তবে অন্যান্য কাগজপত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি অবগত নন। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন এবং খোঁজ নিয়ে অসংগতি পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীবও এই কর্মকাণ্ডের ব্যাপারে অবগত নন বলে জানিয়েছেন এবং তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানব পাচারকারী আটক

মহাসড়কের পাশে অবৈধ পাথর ভাঙার কারখানা: পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি

আপডেট সময় : ০৫:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬