সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ২৯ হাজার ৫৪৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৩১ জন। বর্তমানে আক্রান্তদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২৪০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























