ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

গ্যাস সংকটে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন: সমাধানের চেষ্টা চলছে

আন্তর্জাতিক বাজারে গ্যাস আমদানিতে জটিলতা এবং স্থানীয় উৎপাদনের সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি জানান, গ্যাসনির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে সরকার সংকট নিরসনে এলএনজি আমদানির নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে এবং দ্রুত দরপত্র আহ্বান করা হবে।

জ্বালানি তেলের দাম সমন্বয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার হিসাব-নিকাশ করেই সীমিত আকারে দাম বাড়িয়েছে, যার প্রভাব সাধারণ মানুষের ওপর সহনীয় পর্যায়ে থাকবে। এছাড়া বাসিয়া নদী খনন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে অঞ্চলের প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা

গ্যাস সংকটে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন: সমাধানের চেষ্টা চলছে

আপডেট সময় : ০৬:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬