ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সাংবাদিকদের ওপর হামলা: দোষী প্রমাণিত হলে বহিষ্কারের প্রতিশ্রুতি ঢাবি উপাচার্যের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। শুক্রবার উপাচার্য কার্যালয়ে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

উপাচার্য জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যারা দোষী সাব্যস্ত হবে, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সাংবাদিক সমিতির দেওয়া অভিযোগপত্র ও দাবিনামার প্রেক্ষিতে উপাচার্য বলেন, অপরাধীদের শনাক্ত করে প্রশাসনিক প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড: অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে – ডিসি ফরিদা খানম

সাংবাদিকদের ওপর হামলা: দোষী প্রমাণিত হলে বহিষ্কারের প্রতিশ্রুতি ঢাবি উপাচার্যের

আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬