ময়মনসিংহের গৌরীপুরে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীলকারী মজুতদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা অধিক মুনাফার লোভে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে, তারা দেশ ও জাতির শত্রু। ইসলামেও মজুতদারিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায় সততা বজায় রাখার পাশাপাশি বাজারে চাঁদাবাজদের দৌরাত্ম্য রুখতে ঐক্যবদ্ধ হতে হবে। চাঁদাবাজ যে দলেরই হোক, তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সভায় তিনি গৌরীপুর ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং শিশুদের জন্য বিনোদন পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেন।
রিপোর্টারের নাম 
























