মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অপরাধীর কোনো পরিচয় বা রং নেই। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।
শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ এবং কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তিনি বিজ্ঞান মেলার নতুন উদ্ভাবনগুলোর প্রশংসা করে বলেন, আজকের শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে একদিন বড় বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করতে পারে।
অনুষ্ঠানে মন্ত্রী ১৭ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, এসএসিপি-আরএআইএনএস প্রকল্পের আওতায় ৫৪০ জন কৃষকের মাঝে শাকসবজি বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
রিপোর্টারের নাম 
























