ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ঢাকার ৩টি আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন যুবশক্তির নেতারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় যুবশক্তির তিন শীর্ষ নেতা।

তাদের মধ্যে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ঢাকা-৮ (পল্টন, মতিঝিল,শাহজাহানপুর শাহবাগ), সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ঢাকা-১২ (ঢাকা উত্তর সিটির ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম নিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে মনোনয়ন ফরম নেন তারা।

এছাড়াও দিনাজপুর-৩ (সদর) আসন থেকে এনসিপির পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন। ওই আসনে এবার প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

ঢাকার ৩টি আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন যুবশক্তির নেতারা

আপডেট সময় : ১২:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫