ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কমিটিতে তাবিথ আউয়াল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার একটি গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন।

বাংলাদেশের ফুটবলের এই বড় কর্তা ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তরের ওপর কাজ করা এই গুরুত্বপূর্ণ কমিটিতে তাবিথ আউয়াল ছাড়াও কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।

এই কমিটিতে তাবিথ আউয়ালের সঙ্গে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।

এছাড়া, বাফুফের আরেক সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

কিরণের কমিটিতে ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, ল্যাটভিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থানে সরকার: ভার্চুয়াল প্ল্যাটফর্মে সরকারি সভার নির্দেশ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কমিটিতে তাবিথ আউয়াল

আপডেট সময় : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫