ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে নিজের ৭ মাসের শিশুসন্তানকে ডোবায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা এলাকায়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয়দের তথ্যানুসারে, মেরাজ মিয়া (২৪) নামে ওই ব্যক্তি তার শিশুসন্তান তানভির ওরফে মোজাহিদকে ডোবায় ফেলে হত্যা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা মেরাজ মিয়া এবং শিশুর দাদি রাবেয়া বেগম (৬০) পলাতক রয়েছেন। ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মেরাজ মিয়া ওই এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এলাকার একটি ডোবা থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মানিকদী পূর্বকান্দা এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে মেরাজ মিয়ার সাথে একই ইউনিয়নের পুরানগাঁও এলাকার আক্তার হোসেনের মেয়ে তাসলিমা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে সাত মাস আগে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

অভিযোগ রয়েছে, মেরাজ মিয়া মাদকাসক্ত ছিলেন এবং প্রায়শই নেশার টাকার জন্য স্ত্রী, মা ও ভাইদের সাথে ঝগড়া করতেন। এ কারণে তার মা ও ভাইয়েরা মিলে স্ত্রী-সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে মেরাজ তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। প্রায় সাত দিন আগে শিশুর দাদি ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে আসেন। তিন দিন পর মেরাজ জানান যে তিনি শিশুটিকে বিক্রি করে দিয়েছেন।

বিষয়টি জানার পর পুলিশকে জানানো হয় এবং পুলিশ শিশুটিকে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বুধবার রাতে মেরাজ জানান যে তিনি শিশুটিকে গোলাপ মিয়ার ডোবায় ফেলে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত ১৩ শিক্ষক-শিক্ষার্থী

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬