ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ফুয়েল কার্ডের তথ্যে অমিল: গ্যারেজ কর্মীকে ইউএনওর থাপ্পড় দেওয়ার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় এক মোটরসাইকেল গ্যারেজ কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার চাপারহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী ওই গ্যারেজ কর্মী জানান, তিনি এক অসুস্থ শিক্ষকের অনুরোধে তার মোটরসাইকেলের তেল নিতে ফিলিং স্টেশনে গিয়েছিলেন। ইউএনও কার্ড চেক করার সময় কোনো কিছু জিজ্ঞাসা না করেই তাকে থাপ্পড় মারেন। তবে ইউএনও শামীমা আক্তার জাহান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি কোনো শারীরিক আঘাত করেননি, বরং নিয়মবহির্ভূতভাবে লাইনে দাঁড়ানোর কারণে তিনি গাড়ির চাবি নিয়েছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

ফুয়েল কার্ডের তথ্যে অমিল: গ্যারেজ কর্মীকে ইউএনওর থাপ্পড় দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬