ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হামের প্রকোপ: সরকারি হাসপাতালে রোগী ফেরানোয় কড়া নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশে হামের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে দেশের সব সরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে যে, শয্যা সংকট থাকলেও কোনো অবস্থায় হাম বা হামের উপসর্গ নিয়ে আসা রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল উন্নত চিকিৎসার প্রয়োজন হলে যথাযথ রেফারাল চেইন অনুসরণ করে রোগীকে স্থানান্তর করা যাবে। অন্যথায়, নিয়ম লঙ্ঘনকারী হাসপাতালের প্রধানকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে। উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১৯০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

হামের প্রকোপ: সরকারি হাসপাতালে রোগী ফেরানোয় কড়া নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬