ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রানা প্লাজা ট্র্যাজেডি: মামলা দ্রুত নিষ্পত্তিতে তদারকি কমিটির দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রানা প্লাজা ধসের ১৩ বছর পেরিয়ে গেলেও মামলার ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে একটি সম্মিলিত তদারকি কমিটি গঠনের জোরালো দাবি জানিয়েছেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি উত্থাপন করেন।

ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) আয়োজিত এই সভায় বক্তারা বলেন, ১ হাজার ১৩৭ জন নিহতের এই মর্মান্তিক ঘটনায় দায়ীদের বিচার হওয়া প্রয়োজন। ওয়ার্কার্স রিসোর্স সেন্টারের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি কার্যকর তদারকি কমিটি অপরিহার্য। সভায় রানা প্লাজার মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় এবং পোশাক কারখানায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

রানা প্লাজা ট্র্যাজেডি: মামলা দ্রুত নিষ্পত্তিতে তদারকি কমিটির দাবি

আপডেট সময় : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬