ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থীর মনোনয়ন বাতিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তথ্যের অসংগতি থাকার অভিযোগে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মনিরা শারমিন জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

এর আগে, সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন তাকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনো সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরিরত কোনো ব্যক্তি পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। সেই আইনি বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতেই তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া একই দলের অপর নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও নির্ধারিত সময়ের পর জমা দেওয়ার কারণে বাতিল ঘোষণা করেছে কমিশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় : ০১:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬