ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শিক্ষাক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্টম্যান। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও ইংরেজি শিক্ষার প্রসারে ব্রিটিশ কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পথ সুগম করতে স্কলারশিপ বা শিক্ষাবৃত্তির সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

শিক্ষাক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ০১:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬