বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে আগামী ২৫ বৈশাখ কুষ্টিয়ার শিলাইদহে আসছেন প্রধানমন্ত্রী। বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজন করা হচ্ছে। ২৫ বৈশাখ দুপুরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। জাতীয় পর্যায়ে এই বর্ণাঢ্য আয়োজন সফল করতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















