ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কক্সবাজার-২ আসনের নির্বাচনি নথি ও ব্যালট পেপার সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ভোট কারচুপির অভিযোগে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদালত ওই আসনের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার, ফলাফল শিটসহ যাবতীয় নির্বাচনি নথি অবিলম্বে হেফাজতে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বুধবার এই আবেদনের ওপর শুনানি শেষে উচ্চ আদালত এ আদেশ দেন। উল্লেখ্য, এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিজয়ী ঘোষিত হন।

নির্বাচনি ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে জামায়াতের প্রার্থীর পক্ষ থেকে আদালতে এই আবেদনটি করা হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির। আদালতের এই নির্দেশনার ফলে আসনটির নির্বাচনি ফলাফল নিয়ে আইনি প্রক্রিয়া আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

কক্সবাজার-২ আসনের নির্বাচনি নথি ও ব্যালট পেপার সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ১১:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬