ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজে বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল। বুধবার দুপুরে কলেজের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক ও রায়সাহেব বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হামলার তীব্র নিন্দা জানান এবং ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর একটি বিশেষ গোষ্ঠী ছাত্র রাজনীতি নিষিদ্ধের আড়ালে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী কিংবা ছাত্রদলের কর্মীদের ওপর আক্রমণ করা হলে তা বরদাশত করা হবে না। যারা দেশের সার্বভৌমত্ব ও ছাত্র অধিকারের বিরুদ্ধে কাজ করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজে বিক্ষোভ

আপডেট সময় : ১১:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬