ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

অপপ্রচারের প্রতিবাদে মাস্তুল ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: স্বচ্ছতার দাবি

স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাম্প্রতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা দাবি করেন, তাদের কার্যক্রমে কোনো ধরনের অস্বচ্ছতা নেই এবং তারা শতভাগ সততার সাথে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে মাস্তুল ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার আবু মোহাম্মদ কামরুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উল্লেখ করেন, এক দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন নিয়ে যথাযথ নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। প্রতি বছর নিয়মিত অডিট রিপোর্ট জমা দেওয়ার মাধ্যমে তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছেন।

সংস্থটির পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের যাকাত তহবিল ও ইসলামিক ফাইন্যান্স কার্যক্রম সম্পূর্ণ পৃথক প্রশাসনিক ও আর্থিক কাঠামোতে পরিচালিত হয়। যাকাতের অর্থ শরীয়াহ মোতাবেক এতিমখানা, মাদ্রাসা ও স্বাবলম্বী প্রকল্পে ব্যয় করা হয়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বেওয়ারিশ লাশ দাফনের মতো মানবিক কাজও তারা পরিচালনা করছেন। সংবাদ সম্মেলনে সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের উইকেট নিয়ে মুখ খুলতে নারাজ কিউইরা, নজর সিরিজ জয়ে

অপপ্রচারের প্রতিবাদে মাস্তুল ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: স্বচ্ছতার দাবি

আপডেট সময় : ১০:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬