ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী এবং বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তার বিরুদ্ধে অতীতে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও অতি উৎসাহী আচরণের অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছিল। তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আপডেট সময় : ০৯:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬