ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সংসদে অসংসদীয় ভাষা ও হুমকির তীব্র প্রতিবাদ জানালেন বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদে সরকারি দলের এক সংসদ সদস্যের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, ওই সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে জনগণকে উসকে দেওয়ার মতো হুমকিমূলক বক্তব্য দিয়েছেন, যা কোনোভাবেই কাম্য নয়। বিরোধীদলীয় নেতা এই বক্তব্যকে অসংসদীয় আখ্যা দিয়ে তা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং যদি কোনো বক্তব্য অসংসদীয় প্রমাণিত হয়, তবে তা এক্সপাঞ্জ করা হবে। স্পিকার এ সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে বিতর্কে অংশ নেওয়ার জন্য সকল সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান। ডা. শফিকুর রহমান তার বক্তব্যে রাজনীতির নামে অস্থিরতা তৈরির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের উইকেট নিয়ে মুখ খুলতে নারাজ কিউইরা, নজর সিরিজ জয়ে

সংসদে অসংসদীয় ভাষা ও হুমকির তীব্র প্রতিবাদ জানালেন বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ১০:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬