ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দেশজুড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল এনসিসি ব্যাংক

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দেশব্যাপী ১৪ হাজারেরও বেশি বৃক্ষরোপণের বিশাল এক উদ্যোগ নিয়েছে এনসিসি ব্যাংক। ‘আপনার সাথে সবুজের পথে’—এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরের বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের সূচনা করেন।

এই কর্মসূচির আওতায় দেশের ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা, সঞ্চয় প্রবণতা এবং ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সচেতন করতে একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে এনসিসি ব্যাংক প্রতি বছরই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। তিনি শিক্ষার্থীদের বাড়ির আঙিনা বা ছাদে গাছ লাগিয়ে সবুজায়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানসহ প্রধান কার্যালয় ও সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

দেশজুড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল এনসিসি ব্যাংক

আপডেট সময় : ১১:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬