ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ বরদাস্ত করা হবে না: ছাত্রদল

শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বুধবার চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতি করতে হলে প্রকাশ্যে করতে হবে, কোনো গোপন এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই।

সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে ছাত্রদলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে একটি বিশেষ গোষ্ঠী। নাছির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। ভিকটিম কার্ড প্লে করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা ছাত্রদল আর সহ্য করবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ বরদাস্ত করা হবে না: ছাত্রদল

আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬