ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

তুরস্কের টোকাট গাজীওসমানপাশা বিশ্ববিদ্যালয়ে ১০ ভিজিটিং স্কলার পাঠাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে এ বছর ১০ জন শিক্ষক ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীকে ভিজিটিং স্কলার হিসেবে টোকাট গাজীওসমানপাশা বিশ্ববিদ্যালয়ে (তুরস্ক) পাঠাবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর ও আইকিউএসি (IQAC) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়।

সেমিনারে টোকাট গাজীওসমানপাশা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংস অ্যান্ড প্রোটোকল অফিসের প্রধান ড. মারভে কোনইয়ার এবং ভিজিটিং স্কলার প্রোগ্রামের পরিচালক এমিনে দেমির উপস্থিত ছিলেন। তারা জানান, এই প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রোগ্রামের মেয়াদ সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত হতে পারে। এই সময়ে অংশগ্রহণকারীদের একাডেমিক কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি তুরস্কের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আবাসন ও খাবারের ব্যবস্থা করবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক প্রভাষক মশিউর রহমান জানান, গত প্রায় ছয় মাস ধরে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে সমঝোতা ও একাডেমিক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে, এটি তার প্রথম বাস্তব ফল। তিনি আরও বলেন, এই প্রোগ্রামের আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল নির্ধারণ করা হলেও তা আরও কিছুদিন বাড়ানো হতে পারে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ: শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা

তুরস্কের টোকাট গাজীওসমানপাশা বিশ্ববিদ্যালয়ে ১০ ভিজিটিং স্কলার পাঠাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৮:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬