প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ইউজিসি কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ছয়টি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রোগ্রামের জন্য প্রাপ্ত অ্যাক্রেডিটেশন ও কনফিডেন্স সনদের কপি ইউজিসি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে রয়েছে বিবিএ, ইংরেজি, আইন, অর্থনীতি ও তড়িৎ প্রকৌশল বিভাগের স্নাতক পর্যায়ের প্রোগ্রাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের সনদ। প্রাপ্ত অর্জনগুলোর জন্য সন্তোষ প্রকাশ করে ইউজিসি চেয়ারম্যান শিক্ষার গুণগত মান ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে কমিশনকে অবহিত করেন।
রিপোর্টারের নাম 

























