চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। পরীক্ষার্থীদের নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























