ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

‘চাপাতি দিয়ে গোড়ালি বিচ্ছিন্ন করা ছাত্রদলের পুরনো রাজনীতির বহিঃপ্রকাশ’: সাদেক কায়েম

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম। বুধবার চট্টগ্রামের কোতোয়ালী থানায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, যারা আবারও চাপাতি দিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার রাজনীতি শুরু করতে চায়, ছাত্রসমাজ তাদের লাল কার্ড দেখাবে।

সাদেক কায়েম অভিযোগ করেন, ছাত্রদল কোনো নতুন রাজনৈতিক আদর্শ তৈরি করতে পারেনি, বরং তারা পুরনো ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। তিনি বলেন, ‘প্রকাশ্যে রাজনীতি করার মানে যদি হয় চাপাতি ও রামদা নিয়ে ঘোরা এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা, তবে সেই রাজনীতি ছাত্রসমাজ মেনে নেবে না।’ ছাত্রদলের হামলায় শিবিরের এক নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে তিনি বর্বরোচিত হিসেবে আখ্যা দেন।

তিনি আরও দাবি করেন, সংঘর্ষের ঘটনায় শিবিরের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং বহিরাগতদের নিয়ে এসে এই হামলা চালানো হয়েছে। সাদেক কায়েম জানান, পুলিশ কমিশনার এই সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

‘চাপাতি দিয়ে গোড়ালি বিচ্ছিন্ন করা ছাত্রদলের পুরনো রাজনীতির বহিঃপ্রকাশ’: সাদেক কায়েম

আপডেট সময় : ০৩:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬