ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সপ্তাহে একদিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭৭তম বিশেষ একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের একাডেমিক কার্যক্রম সশরীরে উপস্থিতির পরিবর্তে অনলাইনে পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, সরকারের জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উপাচার্য জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। পরিবহন খাতে জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জানান, সপ্তাহে একদিন বাস চলাচল বন্ধ রাখলে উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় কমানো সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

জ্বালানি সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

আপডেট সময় : ০১:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬