ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শিক্ষাঙ্গনে অস্থিরতা ও সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষকে দেশের শিক্ষাঙ্গনের অস্থির পরিস্থিতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন জ্ঞানচর্চার পরিবর্তে ক্ষমতার দ্বন্দ্ব ও সহিংসতার কেন্দ্রে পরিণত হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা হলেও কিছু গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একইসঙ্গে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কলেজ প্রশাসনকে কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাব ও অন্ধকার ভবিষ্যৎ: রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়া’

শিক্ষাঙ্গনে অস্থিরতা ও সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

আপডেট সময় : ০৩:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬