ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের হামলার বিচার দাবি ছাত্রশিবিরের

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে রাজধানীর পুরানা পল্টনে জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে বহিরাগত ও ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে শিবির সভাপতি জানান, ক্যাম্পাসে পোস্টারিং ও দেয়াল লিখনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ছাত্রদল উসকানিমূলক আচরণ করছিল। মঙ্গলবার সকালে আলোচনার জন্য প্রশাসনের কাছে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে বিকেলে বিক্ষোভ মিছিলে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এই ঘটনায় যথাযথ ভূমিকা পালন করেনি এবং ক্যাম্পাসে পুনরায় অস্ত্রের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাব ও অন্ধকার ভবিষ্যৎ: রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়া’

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের হামলার বিচার দাবি ছাত্রশিবিরের

আপডেট সময় : ১০:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬