ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সম্প্রতি সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করছে।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, ইতালি সরকার অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিশেষভাবে কাজ করছে। আগামী জুন মাস থেকে কার্যকর হতে যাওয়া ইতালির নতুন অভিবাসননীতি দুই দেশের শ্রমবাজার ও দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নিরাপত্তা ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানান, যা তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
রিপোর্টারের নাম 





















