ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত।

ভূ-তাত্ত্বিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় এর তীব্রতা ভূপৃষ্ঠে খুব একটা অনুভূত হয়নি। এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, একই দিনে ভোর ৫টা ৫৯ মিনিটে ভারতের মণিপুরের কামজং এলাকায় ৫ দশমিক ২ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরবর্তী রাষ্ট্রপতির দৌড়ে কারা: আলোচনায় চার বর্ষীয়ান নেতা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

আপডেট সময় : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬