ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে দুস্থ কার্ডের নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে দুস্থ কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন।

চেয়ারম্যানের অভিযোগ, মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিক জেসমিন বেগম ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান ব্যবহার করে একটি দুস্থ কার্ড চালু করেন। প্রতিটি কার্ডের জন্য তিনি ৫ হাজার টাকা করে আদায় করেছেন এবং ২০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও, কার্ডধারীদের ৩০ কেজি নিম্নমানের চাল দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।

বিষয়টি জানার পর গত ৫ এপ্রিল ওই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়। এর আগে ৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও থানা পুলিশের সহায়তায় অভিযোগের সত্যতা প্রমাণিত হয় এবং তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সদরের সহকারী কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে মেসার্স মাসকুরা ট্রেডার্স ও জেসমিন বেগমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ধাইনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম রাব্বানী টিটু, স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম ও গোলাম জাকারিয়া উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

শিবগঞ্জে দুস্থ কার্ডের নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬