ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা সম্প্রতি অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
বিভাগীয় চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ খালিদ ও মাস্টার্সের শিক্ষার্থী সাইয়িদা রেজা সুজানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের এই সুযোগের সদ্ব্যবহার করে যোগ্য নাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হওয়া জরুরি। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 

























