ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাবিপ্রবিতে ২৩ কোটি টাকার নতুন ভবনে ফাটল, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবনির্মিত সামাজিক বিজ্ঞান ভবনটি হস্তান্তরের এক বছর না পেরোতেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাঁচতলা ভবনটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালে অনুমোদিত এই প্রকল্পের নির্মাণকাজ শেষ করে ২০২৪ সালের জুনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই ভবনের বিম ও দেয়ালে ফাটল দেখা দেয়। সম্প্রতি সিলেটে সংঘটিত ভূমিকম্পের পর এই ফাটলগুলো আরও দৃশ্যমান হয়ে উঠেছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

ভবনটিতে বর্তমানে চারটি বিভাগের কার্যক্রম চললেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। বিশেষ করে পাঁচতলা এই ভবনে কোনো লিফট না থাকায় বয়স্ক শিক্ষক ও নারী শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফাটলগুলো সিমেন্টের প্রলেপ দিয়ে ঢাকার চেষ্টা করা হলেও তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া পৌরসভা পেল সিটি করপোরেশনের মর্যাদা: ১৫০ বছরের অপেক্ষার অবসান

শাবিপ্রবিতে ২৩ কোটি টাকার নতুন ভবনে ফাটল, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপডেট সময় : ০৯:২১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬