ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুয়েতে ড্রোন হামলায় নিহত জাহেদ ফিরলেন কফিনবন্দি হয়ে, সন্দ্বীপে শোকের ছায়া

দীর্ঘ ৪৫ দিনের প্রতীক্ষা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নিজ জন্মভূমি চট্টগ্রামের সন্দ্বীপে ফিরলেন কুয়েতে ড্রোন হামলায় নিহত প্রবাসী জাহেদ। রোববার দুপুরে জানাজা শেষে উপজেলার রহমতপুর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে।

গত ৫ মার্চ কুয়েতে উট চরাবার সময় নিকটবর্তী একটি স্থাপনায় ড্রোন হামলায় প্রাণ হারান জাহেদ। এরপর আইনি জটিলতা ও ফ্লাইটের সমস্যার কারণে মরদেহটি দীর্ঘদিন বিদেশের হিমঘরে পড়ে ছিল। রোববার সকালে ঢাকা বিমানবন্দর হয়ে মরদেহ সন্দ্বীপে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে জাহেদের চার বছরের প্রতিবন্ধী শিশুসন্তান জিসানকে ঘিরে উপস্থিত সবার চোখ ভিজে ওঠে।

পরিবারের সদস্যরা জানান, ছেলের আকিকা দেওয়ার স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন জাহেদ। কিন্তু ঘাতক ড্রোনের আঘাত তার সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিল। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নিহতের পরিবারকে সরকারি অনুদান ও বীমার টাকা পাইয়ে দিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরিজ বাঁচানোর মিশনে আজ কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

কুয়েতে ড্রোন হামলায় নিহত জাহেদ ফিরলেন কফিনবন্দি হয়ে, সন্দ্বীপে শোকের ছায়া

আপডেট সময় : ০৬:১৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬