ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মূল্যবৃদ্ধির পর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার থেকে সারাদেশে ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বর্তমান চাহিদা বিবেচনায় নিয়ে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।

বিপিসির বিপণন বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে জ্বালানি বিক্রির পরিমাণ বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যমতে, চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনে ৩ লাখ টনের বেশি জ্বালানি তেল বিক্রি হয়েছে। সরবরাহ বাড়ানোর মাধ্যমে বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকেই নজর দিচ্ছে সরকার।

সম্প্রতি বিশ্ববাজারের দোহাই দিয়ে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। নতুন দর অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই মূল্যবৃদ্ধির প্রভাবে সরবরাহ ব্যবস্থা যেন নিরবচ্ছিন্ন থাকে এবং জনদুর্ভোগ লাঘব হয়, তা নিশ্চিত করতেই বিপিসি এই পদক্ষেপ নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হবে যুদ্ধাপরাধ: ট্রাম্পকে কেনেথ রথের সতর্কবার্তা

মূল্যবৃদ্ধির পর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

আপডেট সময় : ০৩:১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬