ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রাজশাহীতে হামের প্রকোপ: রামেক হাসপাতালে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ১০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন। রোববার (১৯ এপ্রিল) হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত এই হাসপাতালে হামের লক্ষণ নিয়ে মোট ৬৬১ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৫২ জন মৃত্যুবরণ করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মৃত্যুহার কমিয়ে আনতে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত গাকৃবি উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান

রাজশাহীতে হামের প্রকোপ: রামেক হাসপাতালে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ১০

আপডেট সময় : ০৮:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬