ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে বিপর্যয় ডেকে আনবে: খেলাফত মজলিস

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। রোববার এক বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, এই মূল্যবৃদ্ধি দেশের ইতিহাসে জ্বালানি তেলের দামকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, যা চরম মূল্যস্ফীতি ও জনদুর্ভোগ তৈরি করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রশ্ন তোলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বা বিশ্ববাজারের দোহাই দিয়ে কেন এই সময়ে জনগণের ওপর বাড়তি চাপের বোঝা চাপিয়ে দেওয়া হলো? আইএমএফ-এর শর্ত পূরণ করতে গিয়ে সরকারকে সাধারণ মানুষের স্বার্থ বিসর্জন না দেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে পাম্পগুলোতে তেলের কৃত্রিম সংকট এবং দীর্ঘ লাইন নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

খেলাফত মজলিসের নেতারা অভিযোগ করেন, পাম্প মালিক ও অসাধু সিন্ডিকেটের যোগসাজশ এবং সরকারের অব্যবস্থাপনার কারণে গত দুই মাস ধরে জ্বালানি নিরাপত্তাহীনতা চলছে। তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। অন্যথায় জনজীবনে বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে তারা সতর্ক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে বিপর্যয় ডেকে আনবে: খেলাফত মজলিস

আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬