ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ফেনীতে পৌনে ২ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

ফেনী জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বড় ধরনের টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি জানান, সম্প্রতি হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশব্যাপী এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফেনী জেলার ৭টি স্থায়ী ও ১০৯৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১১০৫টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

ক্যাম্পেইনের ১১ কর্মদিবসের মধ্যে প্রথম ৮ দিন বিভিন্ন কমিউনিটি কেন্দ্রে এবং শেষ ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের টিকা দেওয়া হবে। যারা আগে ইপিআই কর্মসূচির আওতায় টিকা নিয়েছে, তারাও এই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত থাকবে। টিকা গ্রহণের জন্য সরকারি নির্ধারিত পোর্টালে (vaxEPI.gov.bd) নিবন্ধন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ফেনীতে পৌনে ২ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬