ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

টেলিভিশন চ্যানেলে শিশু বিনোদনের আকাল: সংকটে আগামী প্রজন্মের মানসিক বিকাশ

দেশে বর্তমানে অর্ধশতাধিক অনুমোদিত টেলিভিশন চ্যানেল থাকলেও শিশুদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশে সেগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অধিকাংশ চ্যানেল সংবাদনির্ভর কিংবা বড়দের বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করলেও শিশুদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা চোখে পড়ছে না। ফলে শিশুরা বাবা-মায়ের সান্নিধ্য বা মানসম্মত অনুষ্ঠানের পরিবর্তে ইন্টারনেট ও প্রযুক্তির প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের জন্য পর্যাপ্ত শিক্ষামূলক ও বিনোদনমূলক কনটেন্ট না থাকায় তারা বড়দের অনুষ্ঠান দেখে বেড়ে উঠছে, যা তাদের স্বাভাবিক বিকাশে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। যদিও ‘দুরন্ত’ টেলিভিশনের মতো হাতেগোনা দু-একটি মাধ্যম শুধু শিশুদের নিয়ে কাজ করছে এবং কিছু মূলধারার চ্যানেলে অনিয়মিতভাবে বিজ্ঞান বা সংবাদভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের জন্য মানসম্মত প্রোগ্রাম বাড়ানো এখন সময়ের দাবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার জেরে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

টেলিভিশন চ্যানেলে শিশু বিনোদনের আকাল: সংকটে আগামী প্রজন্মের মানসিক বিকাশ

আপডেট সময় : ০৯:৫১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬