ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আবাসিক এলাকায় প্রবেশে বাধা দেওয়ায় নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যা, চালক গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে এক নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত চালকের নাম সাগর শেখ বাবু (৩৭)।

শনিবার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁও পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে সাগর শেখ বাবু উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশের চেষ্টা করেন। কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন তাকে পূর্বানুমতি ছাড়া আবাসিক এলাকায় প্রবেশে বাধা দেন। এতে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক সাগর শেখ বাবু বৃদ্ধ প্রহরীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন, বিশেষ করে মাথা ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে প্রহরী সালাহউদ্দিন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান এবং চালক পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন সালাহউদ্দিনকে উদ্ধার করে কলাবাগান গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। পরদিন বিকেল ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পল্লবী থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্ত্রী হালিমা বেগম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

পিবিআই ঢাকা মেট্রো উত্তর মামলার ছায়া তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ঘাতক অটোরিকশা চালক সাগর শেখ বাবুকে শনাক্ত করা হয়। গত শুক্রবার ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার একটি গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

আবাসিক এলাকায় প্রবেশে বাধা দেওয়ায় নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যা, চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬