ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে গৌরীপুরে ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে রহমত আলী উজ্জ্বল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের মধ্যবর্তী ভালকি বিলে এই ঘটনা ঘটে। নিহত রহমত আলী পূর্ব কোনাপাড়া গ্রামের ওলিউল্লাহর পুত্র ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর উজ্জ্বল নিজের ধানক্ষেত দেখার জন্য বাড়ি থেকে বের হন। ভালকি বিল এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বৈরী আবহাওয়ায় খোলা মাঠে বা কৃষি জমিতে কাজ করার সময় সতর্কতা অবলম্বনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, ৭ জন আটক

ময়মনসিংহে গৌরীপুরে ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬