ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গাজার আদলে লেবাননেও ইসরাইলি ‘হলুদ রেখা’ আরোপের প্রস্তুতি

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার মতো লেবাননেও ‘হলুদ রেখা’ নামে একটি কৌশল আরোপের পরিকল্পনা করছে। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, এই রেখার ভেতরের ৫৫টি লেবানিজ গ্রামে বাসিন্দাদের প্রবেশাধিকার থাকবে না।

গাজায় সংঘাত শুরুর পর সেখানেও এমন ‘হলুদ রেখা’ তৈরি করা হয়েছিল, যা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সেখানকার বাসিন্দাদের নির্দিষ্ট এলাকায় প্রবেশে বাধা দেয়। এবার একই আদলে লেবাননের সীমান্তবর্তী এলাকাতেও এই বিধিনিষেধ আরোপের কথা ভাবছে ইসরাইল।

শনিবার এক সংবাদ সম্মেলনে আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, ‘গাজার ‘হলুদ রেখা’ মডেলটি লেবাননেও অনুকরণ করা হবে। আইডিএফ ইতোমধ্যে এমন একটি রেখা নির্ধারণ করেছে।’ তারা আরও জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময়েও ইসরাইলি বাহিনী ওইসব এলাকায় অবকাঠামো ধ্বংসের কাজ চালিয়ে যেতে পারবে।

শুক্রবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, আইডিএফ ‘তাদের দখল করা সকল স্থানে নিয়ন্ত্রণ ধরে রাখবে।’ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননের অনেক বাসিন্দা তাদের নিজ বসতিতে ফিরতে শুরু করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

গাজার আদলে লেবাননেও ইসরাইলি ‘হলুদ রেখা’ আরোপের প্রস্তুতি

আপডেট সময় : ০৫:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬