ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মর্মান্তিক মৃত্যু, আহত ৩

সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনায় পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার জেলার বিভিন্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ধর্মপাশা উপজেলার দুজন, তাহিরপুর উপজেলার একজন, দিরাই উপজেলার একজন এবং জামালগঞ্জ উপজেলার একজন কৃষক রয়েছেন। এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধর্মপাশা উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, শনিবার সকালে চাচার সঙ্গে পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হবিবুর রহমান টগার হাওর সংলগ্ন চকিয়াচাপুর গ্রামে বোরো ধান কাটতে যান। দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে হবিবুর রহমানসহ কয়েকজন আহত হন। গুরুতর আহতাবস্থায় হবিবুর রহমানকে স্থানীয়রা ধর্মপাশা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত হবিবুর রহমান (২২) বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর ইসলামপুর গ্রামে জয়নাল হক (৩৫), তার ছেলে রহমত উল্লাহ (১৩) এবং শিখা মনি (২৫) বজ্রপাতের শিকার হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রহমত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। জয়নাল ও শিখা মনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তাহিরপুর উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, জেলার তাহিরপুরে বজ্রপাতে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার জামলাবাজ গ্রামে এই ঘটনা ঘটে। তিনি সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে এবং একটি হাঁসের খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। একই ঘটনায় দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের নূর মোহাম্মদ (২৪) গুরুতর আহত হয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, ৭ জন আটক

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মর্মান্তিক মৃত্যু, আহত ৩

আপডেট সময় : ০৬:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬