ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কৃষকদের ঋণ মওকুফ ও খাল-নদী খননের উদ্যোগ সরকারের

সরকার প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। শনিবার বিকেলে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন। বর্তমান সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় সরকার অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি করে সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির স্থাপন করেছে। এর মধ্যে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাইয়ের পর বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। সরকারের এই উদ্যোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

পাশাপাশি, সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে, যার কাজ ইতোমধ্যে ৫৪ জেলায় শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

কৃষকদের ঋণ মওকুফ ও খাল-নদী খননের উদ্যোগ সরকারের

আপডেট সময় : ০৫:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬